নতুন বছরে শুভেচ্ছা জানাল বিডি মেইল ২৪ পরিবার
নতুন বছরের সূচনালগ্নে দেশ-বিদেশের সকল পাঠক, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বিডি মেইল ২৪ পরিবার।
এক শুভেচ্ছা বার্তায় বিডি মেইল ২৪ পরিবার জানায়, বিদায়ী বছরের সকল গ্লানি, হতাশা ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছর যেন সবার জীবনে বয়ে আনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য। নতুন বছরে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে তারা আরও জানায়, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের সঠিক তথ্য পৌঁছে দিতে বিডি মেইল ২৪ ভবিষ্যতেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
বার্তায় আরও বলা হয়, নতুন বছরে গণতন্ত্র, মানবাধিকার ও উন্নয়নের ধারাবাহিকতায় ইতিবাচক বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা বিডি মেইল ২৪ পরিবারের।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তারা আশা প্রকাশ করেন, ২০২৬ সাল হবে শান্তি, সৌহার্দ্য ও অগ্রগতির বছর।