শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:২২ পূর্বাহ্ণ

জাতীয় অত্যাবশ্যকীয় তালিকায় ২৯৫টি ওষুধ যুক্ত : সায়েদুর রহমান

জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় মোট ২৯৫টি ওষুধ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. সায়েদুর রহমান বলেন, তালিকাভুক্ত এসব অত্যাবশ্যকীয় ওষুধের দাম সরকারিভাবে নির্ধারণ করা হবে, যাতে সাধারণ মানুষের জন্য ওষুধ সহজলভ্য ও সাশ্রয়ী থাকে। তিনি জানান, আজ অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ওষুধের তালিকা এবং সেগুলোর মূল্য নির্ধারণ সংক্রান্ত চূড়ান্ত প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো