মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ

আজ সিলেট নগরীর যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ট্রান্সফরমার সংস্কার ও সঞ্চালন লাইন উন্নয়নকাজের কারণে আজ সিলেট নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে রয়েছে— শেখঘাট এলাকার বিএডিসি অফিস ও আশপাশ, শুভেচ্ছা আবাসিক এলাকা, সূর্যের হাসি ক্লিনিক, জিতু মিয়ার পয়েন্ট, তালতলা ভিআইপি রোডের পার্ক ভিউ হাসপাতাল ও হিলটাউন আবাসিক হোটেল, তেলি হাওর, কাজিরবাজার, তালতলা পয়েন্ট ও সংলগ্ন এলাকা, বাংলাদেশ ব্যাংক, বন্দরবাজারের কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট, রামের দিঘীরপাড়, মির্জাজাঙ্গাল এলাকার নির্ভানা ইন হোটেল, মির্জাজাঙ্গাল পয়েন্ট, তোপখানা এলাকা, কোতোয়ালি থানা ও পার্শ্ববর্তী অঞ্চল।

এছাড়া সিলেট সার্কিট হাউজ এলাকা, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, বন্দরবাজার প্রধান ডাকঘর, ডহর আবাসিক এলাকা, কলাপাড়া মসজিদ, কুষ্ট হাসপাতাল ও আশপাশের এলাকাও বিদ্যুৎহীন থাকবে।

বিদ্যুৎ বিভাগ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এ ভোগান্তির জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আরো