এক্সক্লুসিভ ওয়েলনেস অফার নিয়ে এলো ঢাকা রিজেন্সি
শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির সমন্বয়ে পরিপূর্ণ এক অনন্য ওয়েলনেস অভিজ্ঞতা নিয়ে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট উপস্থাপন করেছে ডিআর ফিটনেস ও স্পা-তে বিশেষ ওয়েলনেস অফার। সীমিত সময়ের এই অফারে নিয়মিত অতিথিরা ডিআর ফিটনেস মেম্বারশিপে পাচ্ছেন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। অন্যদিকে, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য রয়েছে এক্সক্লুসিভ ৬০ শতাংশ ছাড়, যা সুস্থ জীবনযাত্রাকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলছে।
এক্সপার্ট ট্রেইনার, অত্যাধুনিক ইকুইপমেন্ট এবং আরামদায়ক পরিবেশে ডিআর ফিটনেস অতিথিদের জন্য তৈরি করেছে একটি অনুপ্রেরণাদায়ক ওয়েলনেস জোন, যেখানে শরীরচর্চা হয়ে ওঠে আরও উপভোগ্য।
এছাড়াও জুভেনেক্স স্পা নিয়ে এসেছে বিশেষ স্পা অফার। সকল অতিথির জন্য থাকছে ২৬ শতাংশ ছাড় এবং ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। প্রশান্ত পরিবেশে দক্ষ পেশাদারদের সেবায় ম্যাসাজসহ বিভিন্ন রিভাইটালাইজিং থেরাপির মাধ্যমে উপভোগ করা যাবে পরিপূর্ণ আরাম ও মানসিক প্রশান্তি। দৈনন্দিন ব্যস্ততা থেকে মুক্তির এক নিখুঁত আশ্রয় জুভেনেক্স স্পা।
দেশের অন্যতম সুন্দর রুফটপ গার্ডেন গ্রিল ‘অন দ্য স্কাইলাইন’-এর পাশেই অবস্থিত ঢাকা রিজেন্সির সুইমিং পুল অতিথিদের দিচ্ছে প্রকৃতির সঙ্গে একান্ত সময় কাটানোর অনন্য সুযোগ। সুইমিং পুল ব্যবহারে বিশেষ মূল্য সুবিধার আওতায় সিঙ্গেল প্যাকেজ মাত্র ১,৯৯৯ টাকা এবং কাপল প্যাকেজ ২,৯৯৯ টাকায় উপভোগ করা যাবে। একক প্রশান্ত মুহূর্ত হোক কিংবা প্রিয়জনের সঙ্গে আরামদায়ক সময়—এই সুইমিং পুল এনে দেবে স্বস্তির ভিন্নমাত্রা।
আধুনিক সুযোগ-সুবিধা, পেশাদার প্রশিক্ষক ও শান্ত পরিবেশে ডিআর ফিটনেস ও স্পা ঢাকা রিজেন্সিকে নগরজীবনে সুস্থতা ও আরামের এক নতুন মানদণ্ডে পরিণত করেছে। এই ওয়েলনেস অফার সুস্থ, সক্রিয় ও ব্যালান্সড লাইফস্টাইলের প্রতি ঢাকা রিজেন্সির অঙ্গীকারেরই প্রতিফলন।