শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ

এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো এওয়ান ইস্পোর্টস

দেশের সফল পাবজি মোবাইল গেমিং দল এওয়ান ইস্পোর্টস-এর সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসির তারুণ্যনির্ভর ব্র্যান্ড এয়ারটেল। এই অংশীদারিত্বের মাধ্যমে এওয়ান ইস্পোর্টস এখন থেকে এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে।

চুক্তির আওতায় এওয়ান ইস্পোর্টস বিভিন্ন গেমিং টুর্নামেন্ট, লাইভ স্ট্রিম এবং ডিজিটাল কনটেন্টে আনুষ্ঠানিকভাবে এয়ারটেলের প্রতিনিধিত্ব করবে। দেশে ও বিদেশে যেখানেই দলটি প্রতিযোগিতায় অংশ নেবে, সেখানেই তারা এয়ারটেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবে।

এওয়ান ইস্পোর্টস পাবজি মোবাইলের একটি প্রতিষ্ঠিত ও সফল দল। তারা প্রথম বাংলাদেশি দল হিসেবে পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে ইতিহাস গড়ে। দলটি তিনবার পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে। পাশাপাশি, এয়ারটেল গেমিং এরিনা-র প্রথম মৌসুমের চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও অর্জন করেছে দলটি।
বাংলাদেশে ইস্পোর্টস ও মোবাইল গেমিংয়ের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, বিশেষ করে তরুণদের মধ্যে। এই ক্রমবর্ধমান গেমিং কমিউনিটির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার লক্ষ্যেই এয়ারটেল ও এওয়ান ইস্পোর্টসের এই অংশীদারিত্ব। এটি বাংলাদেশের গেমার ও ইস্পোর্টস কমিউনিটির প্রতি এয়ারটেলের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরই প্রতিফলন।

এ প্রসঙ্গে এওয়ান ইস্পোর্টসের দলনেতা মো. আবদুল জব্বার শাকিল বলেন,
“এয়ারটেলের সঙ্গে অংশীদারিত্ব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের গেমিং ও ইস্পোর্টস খাতকে উৎসাহ দিয়ে আসছে। এই সহযোগিতা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে।”

আরো