বুধবার, ২৭ মে, ২০২৬, ৩:৪৪ পূর্বাহ্ণ

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উৎসব সুপারমার্কেটের হালিশহর শাখার উদ্বোধন

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উৎসব সুপারমার্কেটের হালিশহর শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত পরিচিতি সভা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক জনাব ওয়াহেদ মালেক।

উৎসব সুপারমার্কেটের সম্মানিত চেয়ারম্যান জনাব মঈনুল ইসলাম সোহেল-এর সভাপতিত্বে এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব শহীদুল হক আজাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও অর্থবহ হয়ে ওঠে। এ সময় উৎসব সুপারমার্কেটের বোর্ড অব ডিরেক্টরস, সিনিয়র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় সমাজকল্যাণ সমিতির প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি ও হালিশহর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, হালিশহর শাখা উদ্বোধনের মাধ্যমে এলাকাবাসীর জন্য একটি আধুনিক, বিশ্বস্ত ও পরিবারবান্ধব কেনাকাটার পরিবেশ নিশ্চিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপস্থিতি ও সহযোগিতায় পরিচিতি সভাটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উৎসব সুপারমার্কেট — বিশ্বাসের সাথে পরিবারের কেনাকাটা।

আরো