মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এ সাধারণ প্যাভিলিয়নে প্রথম বাংলাদেশ জেল প্যাভিলিয়ন

নিজস্ব প্র‌তি‌বেদক

বন্দীদের উৎপাদিত পণ্য নিয়ে সাজানো সদ্য সমাপ্ত ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এ সাধারণ প্যাভিলিয়ন ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করেছে বাংলাদেশ জেল প্যাভিলিয়ন। ৩৮টি কারাগারের বন্দীদের তৈরি ৪০২ প্রকার হস্ত ও কারুশিল্প প্রদর্শন ও বিক্রি করা হয় প্যাভিলিয়নে। এবছর মেলায় মোট ৭০,২৮,৭০৩ টাকা মূল্যের পণ্য বিক্রি হয়, যা পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

দৃষ্টিনন্দন উপস্থাপনা, আকর্ষণীয় হস্তশিল্প ও সুশৃঙ্খল অবকাঠামো ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক বাণিজ্য মেলা কর্তৃপক্ষ এই পুরস্কার প্রদান করে। ৩১ জানুয়ারি ২০২৬ বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশির উদ্দিন-এর কাছ থেকে কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. মেছবাহুল আলম সেলিম (পিএসসি, জি) ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো