বুধবার, ৩ জুন, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ

জানুয়ারিতে বিজিবির অভিযানে ১৩২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

আলী আহসান র‌বি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানুয়ারি ২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকা ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ১৩১ কোটি ৯৭ লাখ ৯১ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণ ও রৌপ্য, বিপুল পরিমাণ শাড়ি, কাপড়, কসমেটিকস, আতশবাজি, কাঠ, চা, সুপারি, কয়লা, খাদ্যপণ্য, মোবাইল ও যন্ত্রাংশ, যানবাহনসহ গবাদিপশু। এছাড়া উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সামগ্রী।

একই সময়ে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করে, যার মধ্যে রয়েছে ১২ লাখের বেশি ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, গাঁজা ও বিভিন্ন নেশাজাতীয় ওষুধ।
অভিযানে চোরাচালান ও মাদক পাচারের অভিযোগে ১৭২ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে বাংলাদেশি, ভারতীয় ও মায়ানমার নাগরিকসহ মোট ২৭৮ জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো