স্লিম ডিজাইন, এআই ফিচার ও আল্ট্রা ফ্রিলিংক প্রযুক্তিসহ সাশ্রয়ী দামে বাজারে এলো আইটেলের ‘সিটি ২০০’
বিডি মেইল ডেস্ক
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল তাদের নতুন স্মার্টফোন সিটি ২০০ বাজারে এনেছে। আকর্ষণীয় ইউনিবডি ডিজাইন, মিলিটারি-গ্রেড বিল্ট ও আধুনিক এআই ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনটি সাশ্রয়ী দামের ফোনের বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তরুণ প্রজন্মের ফ্যাশন ও পোর্টেবিলিটির চাহিদা বিবেচনায় ডিজাইন করা হয়েছে আইটেল সিটি ২০০। ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ এর ৭.৪৫ মিলিমিটার স্লিম ইউনিবডি ডিজাইন ও মেটালিক ডেকো ফিনিশ, যা আরামদায়ক গ্রিপের পাশাপাশি পকেট বা ছোট ব্যাগে বহনকে করে তোলে সহজ ও স্বাচ্ছন্দ্যময়।
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির বড় ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা গেমিং, ভিডিও দেখা কিংবা সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ের সময় নিশ্চিত করে স্মুথ স্ক্রলিং ও দ্রুত টাচ রেসপন্স। এছাড়া ৭০০ নিটস ব্রাইটনেস থাকায় তীব্র রোদেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা যায়, যা তরুণদের লাইফস্টাইলের সঙ্গে পুরোপুরি মানানসই।
দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য ব্যবহারের জন্য আইটেল সিটি ২০০-তে যুক্ত করা হয়েছে আইপি৬৫ স্প্ল্যাশ প্রোটেকশন ও মিলিটারি-গ্রেড বিল্ট, যা ধুলো, পানির ঝাপটা এবং দৈনন্দিন ব্যবহারে হালকা পড়ে যাওয়ার ঝুঁকি থেকে ফোনকে সুরক্ষা দেয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি ব্যবহারের নিশ্চয়তায় থাকছে ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি, সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও (৬+৬) জিবি র্যাম।
ফোনটিতে রয়েছে ৫২০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে সারাদিন ব্যবহার উপযোগী। ব্যাটারি দ্রুত চার্জের জন্য থাকছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, যা অল্প সময়েই ফোনকে ব্যবহারের উপযোগী করে তোলে।
আইটেল সিটি ২০০-এর অন্যতম আকর্ষণ এর স্মার্ট এআই ফিচার। ডিপসিক মডেলের ওপর ভিত্তি করে তৈরি ‘সোলা’ এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট এক ট্যাপেই চালু করা যায়। রিমাইন্ডার সেট করা থেকে শুরু করে বিভিন্ন প্রশ্নের উত্তর—সবকিছুই ভয়েস কমান্ডে করা সম্ভব। এছাড়া ফ্রি আল্ট্রালিঙ্ক কল ২.০ প্রযুক্তির মাধ্যমে সেলুলার নেটওয়ার্ক ছাড়াই ১ কিলোমিটারের মধ্যে বিনামূল্যে কল করার সুবিধা রয়েছে।
নির্ভরযোগ্য স্পেসিফিকেশন, আধুনিক এআই প্রযুক্তি ও সাশ্রয়ী দামের সমন্বয়ে আইটেল সিটি ২০০ তরুণদের জন্য একটি শক্তিশালী স্মার্টফোন অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। স্লিম ডিজাইন, টেকসই বিল্ট ও স্মার্ট ফিচারের মাধ্যমে আইটেল নতুনভাবে সংজ্ঞায়িত করছে—সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন কী কী সুবিধা দিতে পারে।
আইটেল সিটি ২০০ এবং অন্যান্য পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: www.itel-life.com�