সিলেটে ভূমিকম্প অনুভূত
সিলেটে ৪ দশমিক ১০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে ছাতকের ১১ কিলোমিটার উত্তর-পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৪ দশমিক ৮ কিলোমিটার।