Sunday, 21 June, 2026, 3:30 pm

রোজায় ক্লান্তি দূর করবে বিটরুটের জুস

সারাদিন পানাহার থেকে বিরত থাকার কারণে ইফতারের আগেই সবার শরীরে ভর করে ক্লান্তি ও অবসাদ। বিশেষ করে গরমের দিনে পানিশূন্যতা ও পুষ্টির অভাবে এই অবস্থা আরও তীব্র হয়ে ওঠে। এমন সময় ইফতারের এক গ্লাস বিটরুটের জুস হতে পারে দারুণ এক সমাধান।

আয়রন, ফলেট, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক শর্করায় ভরপুর বিটরুট দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে, বাড়ায় রক্তের হিমোগ্লোবিনের মাত্রা এবং দূর করে অবসাদ। তাই রোজায় ক্লান্তি কাটিয়ে শরীরকে সতেজ রাখতে ইফতারে রাখতে পারেন এই পুষ্টিকর পানীয়। রইলো রেসিপি-

উপকরণ
বিটরুট কুচি ১ কাপ
টক দই ২ টেবিল-চামচ
লেবুর রস ১ টেবিল-চামচ
মধু ২ চা-চামচ

যেভাবে তৈরি করবেন
প্রথমেই বিটরুট ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর বিটরুট ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। ভালো করে ব্লেন্ড করার পর তাতে বাকি উপকরণ দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর জুস ছেঁকে নিন। সবশেষে পরিবেশন করুন বরফ কুচি দিয়ে।

আরো