সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ

পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

আলী আহসান রবি

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’- প্রতিপাদ্যে আগামীকাল (৬মার্চ) ” জাতীয় পাট দিবস-২০২৬ ” উদযাপিত হচ্ছে। কাল পাট দিবস উদযাপন অনুষ্ঠান  ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে যেখানে মহামান্য রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে থাকবেন।

এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ব্রিফিং আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম বলেন, ‘ বন্ধ থাকা পাটকলগুলো  বর্তমান সরকার পুনরায় চালু করতে  কাজ করছে,যাতে কর্মসংস্থান বাড়ানো যায়।  তাই মন্ত্রণালয় ইজারা প্রক্রিয়াতে চালু করে কর্মসংস্থান তৈরি করছে । ইজারায় দেয়া ৯টি মিলে ৭২০০ জন কাজ করছে যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানের জন্য ইতিবাচক । এদিকে রফতানিতে কাঁচাপাট রফতানি অলাভজনক তাই সরকার (ফিনিশড পণ্য) প্রক্রিয়াগত পাটপণ্য রফতানিতে আগ্রহী আর এতে উদ্যোক্তাদের জন্য কর ছাড় সুবিধা আছে। ‘

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম আরও বলেন,’  ‘পাটের সাথে দেশের ইতিহাস ও ঐতিহ্য এবং অর্থনীতি মিশে আছে। পাট ও পাটজাত পণ্যের রফতানি চলতি অর্থবছরের  ডিসেম্বর পর্যন্ত আয় করেছে ৪১৮.৬৯ মিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের এই সময়ের চেয়ে বেশি-তা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক। বর্তমান সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলা হবে যা পূরণে পাটখাত ভূমিকা রাখবে।   ‘

এসময় বস্ত্র ও পাটমন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমিসহ মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, জাতীয় পাট দিবস উদযাপনে  বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে কাল ৬ মার্চ থেকে ০৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলা আয়োজন করা হয়েছে।

আরো