শুক্রবার, ১ মে, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ

অবৈধ বিদেশি নাগরিককে দিয়ে ব্র্যান্ড প্রোমোশন: আনজারা ও দারাজকে লিগ্যাল নোটিশ

বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিককে দিয়ে বাণিজ্যিক প্রচারণা চালানোর অভিযোগে দুটি অনলাইন ব্র্যান্ডকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্র্যান্ড দুটি হলো Anzara এবং Daraz।

নোটিশে বলা হয়, বিদেশি নাগরিক Monika Kabir বাংলাদেশে বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট ছাড়া অবস্থান করছেন। তার ভিসার মেয়াদ ২০২৫ সালের জানুয়ারিতে শেষ হলেও তিনি এখনো বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, তিনি বাংলাদেশে কোনো ধরনের কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমোদন নেননি। বিশেষ করে Bangladesh Investment Development Authority থেকে প্রয়োজনীয় ওয়ার্ক পারমিটও গ্রহণ করেননি। তবুও তাকে দিয়ে উক্ত দুটি ব্র্যান্ড বিভিন্ন প্রোমোশনাল ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার করেছে বলে দাবি করা হয়েছে।

নোটিশে দাবি করা হয়, এসব বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাঠানো হয়েছে, যা দেশের প্রচলিত আইনের পরিপন্থী হতে পারে। পাশাপাশি সরকারকে প্রাপ্য ভ্যাট ও কর পরিশোধ করা হয়নি বলেও অভিযোগ তোলা হয়েছে।
লিগ্যাল নোটিশে সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলোকে কয়েকটি শর্ত পূরণের আহ্বান জানানো হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে—
মোনিকা কবিরকে নিয়ে তৈরি সব ধরনের কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা,তার সঙ্গে করা সব বাণিজ্যিক চুক্তি বাতিল করা,সরকারের প্রাপ্য ভ্যাট ও কর পরিশোধ করে তার প্রমাণপত্র উপস্থাপন করা।

নোটিশে আরও বলা হয়, এসব শর্ত মানা না হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে Foreigners Act, Money Laundering Prevention Act এবং ফৌজদারি আইনের সংশ্লিষ্ট ধারায় পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া

আরো