সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ

সোনাইমুড়ীতে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক ও চুরির সংবাদ প্রকাশের পর সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে সাংবাদিক আবু বকর ছিদ্দিক বাদী হয়ে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সাংবাদিক ছিদ্দিকের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক আবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

লিখিত অভিযোগে জানা যায়, নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারের মেসার্স ছিদ্দিক ট্রেডার্সে ব্যবসা-বাণিজ্য করে আসছেন ওই সাংবাদিক।গত১৯ ফেব্রুয়ারি দৈনিক খবরসহ কয়েকটি মিডিয়ায় মাদক ও চুরির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। সোনাইমুড়ী থানাধীন সোনাপুর বাজার তার মালিকানাধীন মেসার্স ছিদ্দিক ট্রেডার্স নামীয় স্যানেটারী ব্যবসা প্রতিষ্ঠানে অপরিচিত লোকজন আশপাশে ঘুরাফেরা করতে দেখা যায়। তার ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন মালামাল দোকানের আশপাশে ভাংচুর করে।এ ঘটনার পর সোনাইমুড়ী থানা পুলিশ পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক আবু বকর ছিদ্দিক বলেন, অপরাধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। সে এখন নিরাপত্তায় হীনতায় ভুগছে।
এ ঘটনায় সোনাইমুড়ী প্রেসক্লাবের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা তীব্র ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন।

সোনাইমুড়ী থানার (ওসি) কবির হোসেন বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরো