ডোমারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
রতন কুমার রায়,ডোমার(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহষ্পতিবার(২৬মার্চ)৩১তোপধ্বনির মাধ্যমে সূর্যোদয়ের সাথে সাথে হৃদয়ে স্বাধীনতা বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন উপজেলা প্রশাসন।পরে মুক্তিযোদ্ধা কমান্ড,পুলিশ প্রশাসন,স্বাস্থ্য বিভাগ,রাজনৈতিক দল,স্কুল কলেজসহ বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৯টায় ডোমার হাইস্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
এসময় নীলফামারীর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার,উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বী,অতিরিক্তি পুলিশ সুপার(ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী,ওসি মো.আব্দুল্লাহ,ডা. আইনুল হক,বিএনপি সাবেক সাধারন সম্পাদক আখতারুজ্জামান সুমন,উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম,প্রেসক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।