শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ

ভুয়া প্রজ্ঞাপনে পরিচালক সেজে যোগদানের চেষ্টা, আটক ইরফান জাহান নূর

মহামান্য রাষ্ট্রপতির নামে জারি করা একটি ভুয়া প্রজ্ঞাপন ব্যবহার করে বিএমইউর (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হিসেবে যোগদানের চেষ্টা করেছেন ইরফান জাহান নূর নামে এক ব্যক্তি।
সোমবার (৩০ মার্চ ২০২৬) সকালে তিনি ওই প্রজ্ঞাপন দেখিয়ে দায়িত্ব গ্রহণের চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে প্রজ্ঞাপনটি যাচাই-বাছাই করে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্র জানায়, ভুয়া প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির অনুমোদনের কথা উল্লেখ করে ডা. ইরফান জামান নূরকে পরিচালক হিসেবে নিয়োগের দাবি করা হয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করতে না পারায় তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এদিকে, আটক ব্যক্তির প্রকৃত পরিচয়, নামের সত্যতা এবং তিনি আদৌ চিকিৎসক কিনা—এসব বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

আরো