সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ

জাল সিল তৈরির চেষ্টায় আটক

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মোঃ আবু তৈয়ব (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার ‘জে আর অ্যান্ড ব্রাদার্স’ নামক একটি সিল তৈরির দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের নামে জাল সিল তৈরির চেষ্টা করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আটক আবু তৈয়বের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।

আরো