বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ

নৌ পুলিশের সপ্তাহব্যাপী অভিযানে ৪০৩ জন গ্রেফতার, বিপুল অবৈধ জাল ও মাছ জব্দ

আলী আহসান র‌বি

নৌ পুলিশের চলমান দেশব্যাপী অভিযানে গত সাত দিনে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত ৪০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত এসব অভিযানে মোট ৩ কোটি ৬০ লাখ ৮৮ হাজার ৭৭৫ মিটার অবৈধ জাল, ৫ হাজার ১৭৭ কেজি মাছ, ৪ লাখ ১০ হাজার পিস চিংড়ির রেণু এবং ৩০৫ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এছাড়া নদী থেকে ৩৩৯টি ঝোপঝাড় অপসারণ করা হয়েছে।

অভিযানের সময় বৈধ কাগজপত্র না থাকায় ৮১টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা করা হয় এবং ৮টি ড্রেজার জব্দ করা হয়েছে।

এ সময় বিভিন্ন আইনে মোট ১০৩টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭০টি মৎস্য আইন, ১৬টি বেপরোয়া গতি আইন, ২টি বালুমহাল, ১টি মাদক, ১টি চুরি, ১টি বিশেষ ক্ষমতা আইন, ১টি দস্যুতা এবং ২টি হত্যা মামলা। পাশাপাশি ৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত চিংড়ির পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে এবং অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আরো