মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ

এসএসসি পরীক্ষা ২০২৬: পরীক্ষার্থীদের খোঁজখবর নিলেন মেয়র, বিতরণ করলেন নাস্তা ও পানি

এসএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের খোঁজখবর নিতে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

পরিদর্শনকালে তিনি কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারছে কিনা সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত অভিভাবকদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন এবং তাদের নানা বিষয় জানতে চান।

এ সময় মেয়র পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নাস্তা ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। আকস্মিক এ উদ্যোগে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “শিক্ষার্থীরা যেন নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পরীক্ষার সময় তাদের মানসিক চাপ কমাতে সহায়ক পরিবেশ সৃষ্টি করা জরুরি।”

তিনি আরও বলেন, “অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন, যাতে পরীক্ষার পরিবেশ শান্ত ও শৃঙ্খলাপূর্ণ থাকে। সবাই মিলে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।”

সংশ্লিষ্টরা জানান, পরীক্ষা চলাকালীন সময় জুড়ে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।

আরো