মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে খাদ্য প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Mr. Brent T. Christensen-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ খাদ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী জানান, সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে সাত লাখ মেট্রিক টনেরও বেশি গম আমদানি করা হয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও নির্ধারিত সময়ে গমের চালান দেশে পৌঁছানোয় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এদিকে রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল-ইকোনমিক কাউন্সিলর Mr. Eric Geelan, ইকোনমিক অফিসার Mr. Richard Rasmussen, খাদ্য সচিব মোঃ ফিরোজ সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো