বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ

দেশের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস নির্মাণে ওয়ালটন, ৩ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

বিশ্বমানের গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে রাজধানীতে দেশের সর্ববৃহৎ আধুনিক কর্পোরেট অফিস নির্মাণের উদ্যোগ নিয়েছে ওয়ালটন। প্রায় ১৮ লাখ বর্গফুট আয়তনের এই আইকনিক ও গ্রিন অফিস ভবন নির্মাণে তিনটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

রবিবার (৩ মে ২০২৬) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে আর্কিটেকচারাল, কন্সট্রাকশন ও ইঞ্জিনিয়ারিং পরামর্শক হিসেবে ভিসতারা আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেড, অ্যাবোড অব কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড এবং বিএন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে পৃথক চুক্তি সই হয়।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. জিয়াউল আলম। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন অ্যাবোড অব কনসালট্যান্টসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. এম শামিম জেড বসুনিয়া, ভিসতারা আর্কিটেক্টসের ব্যবস্থাপনা পরিচালক আর্কিটেক্ট মুস্তফা খালিদ পলাশ এবং বিএন ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ আব্দুল কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী ও এস এম রেজাউল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, এই প্রকল্প শুধু একটি অফিস ভবন নয়; বরং বাংলাদেশের শিল্প সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি ও বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাসের প্রতীক। তিনি জানান, আধুনিক, স্মার্ট ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতেই এই মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

আর্কিটেক্ট মুস্তফা খালিদ পলাশ বলেন, ওয়ালটন বর্তমানে আন্তর্জাতিক বাজারে দ্রুত অগ্রসর হচ্ছে। তাই ভবনটির নকশায় গ্রিন বিল্ডিং কনসেপ্ট, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তি ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ১৪ দশমিক ৩ বিঘা জমির ওপর নির্মিতব্য ওয়ালটন আইকনিক টাওয়ারের মোট আয়তন হবে প্রায় ১৮ লাখ বর্গফুট। প্রথম ধাপে ৭ বিঘা জমির ওপর প্রায় ৯ লাখ বর্গফুটের ১৩ তলা বিশিষ্ট অত্যাধুনিক গ্রিন অফিস ভবন নির্মাণ করা হবে। ভবনটিতে থাকবে আরও ৩টি বেসমেন্ট।

আরো