টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করে ফেলতে পারতো বাংলাদেশ; কিন্তু নিজেদের ভুলে এবং ভুল সিদ্ধান্তে সুযোগ পেয়েও পারলো না সিরিজ জয় করতে। উল্টো সুপার ওভারের লড়াইয়ে সমতায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে, সিরিজের শেষ ম্যাচটিই পরিণত হরো অঘোষিত লড়াইয়ে।
আজ মিরপুরে সিরিজের তৃতীয় ও শেয় ওয়ানডে লড়াই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের। এই ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে। শুধু তাই নয়, যে সিরিজ জিতবে, আগামী বিশ্বকাপ সরাসরি খেলার দিকেও তারা এগিয়ে যাবে বেশি।
এমন সমীকরণ সামনে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস করতে নেমে আজও জয় পেলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।