সোমবার, ২৫ মে, ২০২৬, ২:২৩ পূর্বাহ্ণ

ডোমারে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ

রতন কুমার রায়, ডোমার(নীলফামারী) প্রতিনিধি:

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নীলফামারীর ডোমারে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে কসাই ইমাম চামড়া ব্যবসায়ীরা অংশ গ্রহন করেন।

রোববার(২৪মে)সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. জাকিরুল ইসলাম জাকির,নীলফামারী জেলা বিসিক উপ ব্যবস্থাপক নুরুল হক।এছাড়াও ডোমার দোকান মালিক সমিতি’র সভাপতি আনিছুর রহমান আনু,প্রেস ক্লাব সভাপতি মো: মোজাফ্ফর আলী,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. লুৎফর রহমান,উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব ছাইফুল ইসলাম,চামড়া ব্যবসায়ী আজিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

আরো