রংপুর বিভাগে সফল কেয়ারার সম্মাননা পেলেন কালীগঞ্জের জেলেখা খাতুন
সমাজকল্যাণ মন্ত্রণালয় আওতায় নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কতৃক আয়োজিত, ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ৫ ক্যাটাগরীতেন সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়,এর মধ্যে ক্যাটাগরী- ঙ অটিজ বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির কেয়ারার ৮ বিভাগে ৮জন সফল কিয়ারারের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়, তার প্রেক্ষিতে অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, কালীগঞ্জ,লালমনিরহাট এর একজন অটিজম সম্পন্ন শিশু মোঃ আরিফ হোসেন এর দাদি মোছাঃ জেলেখা খাতুন এবারে ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসেব রংপুর বিভাগ হতে সফল কিয়ারার মনোনীত হন। তার এই সফলতা অর্জনের জন্য ক্রেস্ট ও সনদ হাতে তোলে দেন জানাব মুহঃ রাশেদুল হক প্রধান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লালমনিরহাট। আরো উপস্থিত ছিলেন জনাব ডাঃ আব্দুল হাকিম সিভিল সার্জন লালমনিরহাট।এসময় আরো উপস্থিত ছিলেন জনাব জি, আর, সারোয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লালমনিরহাট। উপস্থিত ছিলেন জনাব মোঃ রাসেল মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লালমনিরহাট।
আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ রকিবুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইন) লালমনিরহাট। উপস্থিত ছিলেন জনাব, ফজলুল হক, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় লালমনিরহাট। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনাব মোঃ সামিউল মসনবী সহকারী পরিচালক,
অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র কালীগঞ্জ,লালমনিরহাট। আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগন।