শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ

অফিস ও বাসায় বাড়ছে ইনডোর প্লান্ট ব্যবহারের প্রবণতা

মো: রায়হান আলী

একবার ভাবুন তো আপনার বাসায় বা অফিসে ডুকতে গিয়ে যদি একটু সুগন্ধি আসে তাহলে ব্যাপার মোটেও মন্দ হয় না আবার সাথে সবুজের ছোয়াঁ। মনোবল ধরে রাখতে এটি সাহায্য করে থাকে। একটা প্রকৃতি প্রকৃতি অনুভব আমাদের মধ্যে কাজ করে। এছাড়াও বিভিন্ন প্রজাতির বনসাই আমরা আমাদের চারপাশে দেখে নিজেদের মধ্যে একধরনের অনুভূতি তৈরি করে। গবেষণায় দেখা গেছে, গাছ থাকলে স্ট্রেস কমে, মন ভালো থাকে এবং কাজের মনোযোগ বাড়ে। এছাড়া অফিসের পরিবেশ আরও শান্ত, প্রফেশনাল এবং প্রাকৃতিক অনুভূতি তৈরিতে গাছের উপস্থিত বিশেষ ভূমিকা পালন করে।

‎আজকাল অফিস ও বাসার ইন্টেরিয়র ডিজাইনে ইনডোর প্লান্ট ব্যবহার অনেক বেড়ে গেছে। বড় বড় কোম্পানিগুলো তাদের অফিস পরিবেশ সুন্দর, স্বাস্থ্যকর এবং প্রোডাক্টিভ করার জন্য গাছ ব্যবহার করে এতে কাজের পরিবেশ আরও আরামদায়ক, সবুজ এবং ফ্রেশ রাখায় ভূমিকা রাখে। অফিস সাজানোর জন্য ইনডোর প্লান্ট শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং মানসিক চাপ কমানো এবং কর্মীদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্যও ব্যবহার করা হয়।

‎বিভিন্ন আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ইনডোর প্লান্ট বাজার প্রতি বছর প্রায় ৪–৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। “কাস্টম মার্কেট ইনসাইটস” এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে প্রায় ২১.৪ বিলিয়ন মার্কিন ডলারের এই বাজার ২০৩৪ সালে ৩২.৭৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে এর পেছনে স্বাস্থ্য সচেতনতা, অফিস ও বাসাবাড়িতে সবুজ পরিবেশ তৈরির প্রবণতা এবং বায়োফিলিক ডিজাইন এর জনপ্রিয়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎বাসায় ইনডোর প্লান্ট রাখারও অনেক উপকার রয়েছে এটি ঘরের বাতাস পরিষ্কার করে, অক্সিজেন বাড়ায় এবং ঘরকে আরও শান্ত ও প্রশান্তিময় করে তোলে। শহর মুখী বাসা বাড়ীর ক্ষেত্রে ইনডোর প্লান্টের ব্যবহার দিন দিন বেড়েই চলছে।

‎মানুষ এখন বাসা ও অফিসে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট রাখছে যেমন: স্নেক প্লান্ট, মানি প্লান্ট, পিস লিলি, অ্যারিকা পাম, স্পাইডার প্লান্ট। ইনডোর প্লান্ট সাধারণত দুই ধরনের হয় সুগন্ধি (ফ্র্যাগর্যান্ট) এবং নরমাল (নন ফ্র্যাগর্যান্ট)। সুগন্ধি গাছ ঘরে সুন্দর ঘ্রাণ ছড়ায়, আর নরমাল গাছ বেশি অক্সিজেন দেয় এবং ডেকোরেশনের জন্য বেশি উপযোগী।
জনপ্রিয় কিছু ইনডোর প্লান্ট হলো: সুগন্ধি: জুঁই, ল্যাভেন্ডার;নরমাল: স্নেক প্লান্ট, মানি প্লান্ট।

‎ইনডোর প্লান্ট শুধু একটি ডেকোরেশন আইটেম নয়, বরং আধুনিক জীবনযাত্রার একটি প্রয়োজনীয় অংশ হয়ে উঠছে। এটি অফিস ও বাসার পরিবেশকে সুন্দর, স্বাস্থ্যকর এবং মানসিকভাবে প্রশান্ত রাখে।তা ই জীবনকে আরও সবুজ ও প্রাণবন্ত করতে ইনডোর প্লান্ট ব্যবহার করা এখন অভ্যাসে পরিমত হচ্ছে।

আরো