রবিবার, ২১ জুন, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে অনুষ্ঠিত ১২তম ডিজিটাল সামিট

দেশের ডিজিটাল বিপণন, যোগাযোগ ও ব্যবসায়িক খাতের শীর্ষ পেশাজীবীদের অংশগ্রহণে রাজধানীর Le Méridien Dhaka-এ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) ফ্ল্যাগশিপ আয়োজন ১২তম ডিজিটাল সামিট। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর পরিবেশনায় এবং ওয়ালটন রেফ্রিজারেটরের সঞ্চালনায় আয়োজিত এ সামিটে অংশ নেন ব্যবসায়িক নেতা, প্রযুক্তিবিদ, বিপণন ও যোগাযোগ বিশেষজ্ঞ এবং শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা।
‘রিথিংকিং ডিজিটাল – স্ট্র্যাটেজি, স্টোরি অ্যান্ড সায়েন্স’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), পরিবর্তিত ভোক্তা প্রত্যাশা, প্ল্যাটফর্ম ডিসরাপশন, ডিজিটাল বিজ্ঞাপনের বিবর্তন এবং সৃজনশীলতা ও প্রযুক্তির সমন্বয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বাস্তবতায় প্রতিষ্ঠানগুলো কীভাবে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখবে এবং দীর্ঘমেয়াদি মূল্য তৈরি করবে, তা ছিল আলোচনার মূল বিষয়।

দিনব্যাপী আয়োজনে ছিল ৩টি কিনোট সেশন, ৩টি প্যানেল আলোচনা, ৩টি ইনসাইট সেশন, ২টি কেস স্টাডি এবং ১টি এক্সপার্ট ডিপ ডাইভ। বক্তারা তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ, ব্র্যান্ড এনগেজমেন্ট, ক্রিয়েটর ইকোনমির উত্থান, সোশ্যাল-ফার্স্ট মার্কেটিং এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিতে এআই-এর ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।

উদ্বোধনী বক্তব্যে সাজিদ মাহবুব বলেন, “ডিজিটাল এখন আর কেবল একটি চ্যানেল নয়; এটি প্রতিষ্ঠানের প্রাসঙ্গিকতা, আস্থা ও প্রবৃদ্ধির ভিত্তি। পরিবর্তিত বাজার ও ভোক্তা আচরণের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রতিষ্ঠানগুলোকে কৌশলগত স্পষ্টতা, সৃজনশীল উৎকর্ষ এবং তথ্যনির্ভর প্রজ্ঞার সমন্বয় ঘটাতে হবে।”
সামিটের বিশেষ কিনোট সেশন পরিচালনা করেন তানভীর ফারুক, দ্রাবির আলম এবং সালেহ ঘানায়েম। তাঁরা অ্যালগরিদম-চালিত বিশ্বে মানবকেন্দ্রিক প্রবৃদ্ধি, ডিজিটাল বিজ্ঞাপনের ভবিষ্যৎ, ভোক্তা আচরণের পরিবর্তন এবং ব্র্যান্ড যোগাযোগের নতুন ধারা নিয়ে আলোচনা করেন।

এছাড়া প্যানেল ও ইনসাইট সেশনে অংশ নেন আহসানুর রহমান, মুনাফ মোজিব চৌধুরী, সৈয়দা উম্মে সালমা ঝুমুর, মাহাদী হাসান সাগর, ইমতিয়াজ খান ইমরান, ইয়াসিন নুর এবং রফিউদ্দিন আহমেদসহ আরও অনেকে।

২০১৪ সালে যাত্রা শুরু করা ডিজিটাল সামিট বর্তমানে দেশের ডিজিটাল মার্কেটিং, যোগাযোগ ও ব্যবসায়িক নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্ঞান-বিনিময় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ১২তম আসরেও প্রযুক্তি, সৃজনশীলতা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যৎ ডিজিটাল কৌশল নিয়ে অর্থবহ সংলাপের মাধ্যমে নতুন দিকনির্দেশনা তুলে ধরা

আরো