ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৭৩
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত নতুন ৪৭৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তা অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগী একজন নারী এবং তার বয়স ৪১ থেকে ৪৫ বছরের মধ্যে।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪৮৫ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৪৪০ জন।
মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৩৪ জনের মধ্যে নারী ১৯ জন এবং পুরুষ ১৫ জন।