বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ

অবৈধ অটোরিকশায় বিদ্যুতের চাহিদা বেড়েছে: জ্বালানিমন্ত্রী

বিডি মেইল ডেস্ক:-

অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: তাৎক্ষণিক অগ্রাধিকার এবং টেকসই জ্বালানি ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেছেন।

দেশে এলএনজি সরবরাহ বাড়াতে আরও তিনটি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথাও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।

জ্বালানিমন্ত্রী বলেন, আরও ৩টা এলএনজি টার্মিনাল বসানোর পরিকল্পনা আছে। ১০-১২ দিন আগে একটা টার্মিনালের জন্য অর্ডার দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে। এ সময় তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সরকার আপ্রাণ চেষ্টা করছে। বর্তমান সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিগত আওয়ামী সরকার ১৭ বছরে জ্বালানি খাতকে এই সংকটময় অবস্থায় নিয়ে এসেছে।

আরো