মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় নিশ্চিত করেছে সরকার: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় নিশ্চিত করেছে সরকার।

আজ (বুধবার) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণার্থীদের সনদ ও অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সমাজসেবা অধিদপ্তর দেশের দুস্থ, এতিম ও অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিদের জন্য নানাধরণের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এ অধিদপ্তর বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য ভাতা প্রদান করে থাকে। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ক্যাপিটেশন গ্রান্ট, শিক্ষা উপবৃত্তিসহ হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিশেষ ভাতা দিয়ে থাকে এই অধিদপ্তর। এছাড়া, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কার্যক্রম, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে আর্থিক সহায়তা, ভিক্ষাবৃত্তি নিরসনসহ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে সরকারের এই দপ্তর।

আরো