ওয়ালটনে চাকরির সুযোগ, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ফরেন সোর্সিং অ্যান্ড প্রকিউরমেন্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে।
পদ: ফরেন সোর্সিং অ্যান্ড প্রকিউরমেন্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি
অভিজ্ঞতা: ৩ থেকে ৭ বছর
বয়স: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: গাজীপুরের কালিয়াকৈর
চাকরির ধরন: ফুলটাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রার্থীদের আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট এক্সেল, পাওয়ারপয়েন্ট ও ইআরপি সিস্টেমে দক্ষতা থাকতে হবে।
নির্বাচিতরা বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, লভ্যাংশ, বিমা, মোবাইল বিল, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
গত ১৬ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী নারী-পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৯ আগস্ট ২০২৬।
