মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:০২ অপরাহ্ণ

লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন ধরে লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৩ জন নারী, ১ জন শিশু এবং ১৫ জন শারীরিকভাবে অসুস্থ অভিবাসী ছিলেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটযোগে তারা ঢাকায় ফিরেছেন।

ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, সোমবার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়। প্রত্যাবাসিত অভিবাসীরা ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন ধরে গানফুদা ডিটেনশন সেন্টারে আটক অবস্থায় ছিলেন।

আরো