বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৫১৯ কোটি টাকা

সপ্তাহের চতুথ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫০টি শেয়ারের দর পতন হয়েছে। অন্যদিকে আজ সূচকের মিশ্র প্রতিক্রিয়া হলেও টাকার অংকে গত কার্যদিবসে তুলনায় লেনদেনে কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৪৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৩৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ১১১০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ২৩ পয়েন্ট কমে ২১০৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫১৯ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৯০ কোটি ৪৩ লাখ ৭৯ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৫টি কোম্পানির, বিপরীতে ১৫০ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আরো