মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৩ মিনিটে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান। এ সময় মাজারে অবস্থান করে হযরত শাহজালাল (রহ.)-এর রওজা জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ করেন।

পরে সেখান থেকে তিনি হযরত শাহপরান (রহ) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

এর আগে দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির গাড়িবহর সুরমাপারে সার্কিট হাউজে পৌঁছায়। সেখানে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ রাষ্ট্রপতি। এরপর তিনি শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন।

রাষ্ট্রপতির আগমণ উপলক্ষে মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

আরো