বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ

ঢাকা রিজেন্সিতে পর্যটন উৎসব ২০২৬

ভ্রমণ, আতিথেয়তা, খাবার ও জীবনযাপনের আনন্দকে আরও বর্ণিল করে তুলতে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পর্যটন উৎসব ২০২৬’। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে এ উৎসব।

উৎসবের বিশেষ আয়োজন হিসেবে ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ অনলাইন পর্যটন মেলা। এতে অংশ নেবে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান। মেলায় অতিথিদের জন্য থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, বিশেষ সুবিধা ও এক্সক্লুসিভ অফার।

উৎসব উপলক্ষে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত গ্র্যান্ডিওজ রেস্তোরাঁয় থাকছে বিশেষ বুফে ডিনার। নির্বাচিত কার্ডধারীরা ‘বাই ওয়ান গেট ওয়ান’, ‘বাই ওয়ান গেট টু’ ও ‘বাই ওয়ান গেট থ্রি’ অফারে বুফে ডিনার উপভোগ করতে পারবেন।

এ ছাড়া পরিবার ও বন্ধুদের সঙ্গে উপভোগের জন্য চারজনের বুফে ডিনার পাওয়া যাবে ১১ হাজার ১১১ টাকায়। এ অফারটি সবার জন্য প্রযোজ্য।

উৎসব উপলক্ষে বাবল ফ্লেভার লাউঞ্জে পিৎজা ও বার্গারে থাকছে একটি কিনলে একটি ফ্রি। কমফি লাউঞ্জে সব ধরনের ডেজার্টে থাকছে ২০ শতাংশ মূল্যছাড়। ফিটনেসপ্রেমীদের জন্য ডিআর ফিটনেসে অতিথিদের ৪০ শতাংশ এবং প্রিমিয়ার ক্লাব সদস্যদের ৫০ শতাংশ মূল্যছাড় দেওয়া হবে।

অন্যদিকে, জুভেনেক্স স্পা অ্যান্ড সেলুনে সব অতিথির জন্য স্পা ও সেলুন সেবায় ২৫ শতাংশ এবং প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য ৪০ শতাংশ মূল্যছাড় থাকছে।

উৎসবের আনন্দকে আরও বিশেষ করে তুলতে গ্র্যান্ডিওজ রেস্তোরাঁর সেলিব্রেশন কেকে সাধারণ অতিথিদের জন্য ১৫ শতাংশ এবং প্রিমিয়ার ক্লাব সদস্যদের জন্য ২০ শতাংশ মূল্যছাড় দেওয়া হবে।

বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য ০১৭১৩-৩৩২৬৬১ নম্বরে যোগাযোগ করা যাবে।
করুন https://www.facebook.com/share/1FA1LxkU3i/

আরো