সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ

বিশেষ মূল্যছাড় ও এক্সক্লুসিভ সুবিধা পাবেন দুই প্রতিষ্ঠানের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং এয়ার অ্যাস্ট্রার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ অংশীদারিত্বের আওতায় দুই প্রতিষ্ঠানের কর্মী ও সদস্যদের জন্য থাকছে বিশেষ মূল্যছাড়, এক্সক্লুসিভ সুবিধা এবং আকর্ষণীয় অতিরিক্ত সুযোগ-সুবিধা।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের প্রাঙ্গণে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট চার্জ) মো. মিজানুর রহমান সিদ্দিকী এবং এয়ার অ্যাস্ট্রার চিফ কমার্শিয়াল অফিসার মেসবাহ-উল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদ হাসান এবং এয়ার অ্যাস্ট্রার এজিএম, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং রুবায়াত উল জান্নাতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা।

এই অংশীদারিত্বের আওতায় এয়ার অ্যাস্ট্রার কর্মী ও অরবিট সদস্য এবং ঢাকা রিজেন্সির কর্মী ও প্রিমিয়ার ক্লাব সদস্যরা বিভিন্ন বিশেষ মূল্যছাড় ও এক্সক্লুসিভ সুবিধা উপভোগ করতে পারবেন। এর মাধ্যমে ভ্রমণ, আতিথেয়তা ও লাইফস্টাইল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ ও আনন্দময় করার সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ সহযোগিতার মাধ্যমে ভ্রমণ ও আতিথেয়তা খাতের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের গ্রাহক ও অংশীদারদের জন্য নতুন মূল্য সংযোজন এবং সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আরো