সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ

বিশ্ব পর্যটন দিবসে ঢাকা রিজেন্সিতে ট্যুরিজম ফেস্ট শুরু

বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে শুরু হয়েছে ‘ট্যুরিজম ফেস্ট ও ঢাকা রিজেন্সি অনলাইন ট্যুরিজম ফেয়ার ২০২৬’। ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক মাহমুদ হাসান এবং এয়ার অ্যাস্ট্রার চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) মেসবাহ-উল ইসলাম। এ ছাড়া মোমো ইন, ওয়ান্ডার ওমেন, প্রবাসীর হেলিকপ্টার, গো গার্লস, বেস্ট ওয়েস্টার্ন বে হিলস, ভ্রমণ কন্যাসহ বিভিন্ন পর্যটন অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেস্ট উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ভ্রমণ, আবাসন ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সেবা ও পণ্যে বিশেষ ছাড় এবং এক্সক্লুসিভ অফার দিচ্ছে। পাশাপাশি ঢাকা রিজেন্সির বিভিন্ন আউটলেটেও থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার।

আয়োজকরা জানান, ভ্রমণপ্রেমীদের জন্য নতুন গন্তব্যের সন্ধান, বিশেষ অফার এবং স্মরণীয় অভিজ্ঞতার সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

‘ট্যুরিজম ফেস্ট ও ঢাকা রিজেন্সি অনলাইন ট্যুরিজম ফেয়ার ২০২৬’ চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত।

আরো