মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ

ফ্রান্সের জয়ে ৩৪ বছর পর ফিরল যে রেকর্ড

বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের শেষ দিকে পাওয়া জয় অন্তিম মুহূর্তে মাইকেল ওলিসের গোলের চেয়েও বেশি কিছু এনে দিয়েছে। জিনেদিন জিদান যুগের সূচনা হয়েছে চমকপ্রদ কিছু পরিসংখ্যান দিয়ে।

ফরাসি নেটওয়ার্ক স্ট্যাটস ফুট বলছে, ২০২৬ সালে ফ্রান্সের জাতীয় দল ১১টি জয় পেয়েছে, ২০১৮ সালের ১২টি জয়ের পর এক পঞ্জিকাবর্ষে এটি সর্বোচ্চ জয়।

এই ইতিহাস গড়ার গল্পে নাম লিখেছেন মাইকেল ওলিসে। একটি গোল, একটি অ্যাসিস্ট এবং ১৯৯২ সালে জেরার্ড হুলিয়েরের অধীনে এরিক ক্যান্টোনার পর প্রথম খেলোয়াড় হিসেবে নতুন কোচের অধীনে দলের প্রথম দুটি গোলেই সরাসরি অবদান রাখলেন তিনি।

ফ্রান্সের সঙ্গে প্রথম ২৭ আন্তর্জাতিক ম্যাচে ওলিস ১৮ গোলে অবদান রেখেছেন, ৮ গোল ও ১০ অ্যাসিস্ট। ১৯৯৭ সালে ইউরি জোর্কায়েফের প্রথম ২৭ ম্যাচে ২২ গোলে অবদান রাখার পর ওলিসেই সর্বোচ্চ।

দেসিরে দুয়ে ও ব্রাডলি বারকোলাও কীর্তিমানের খাতায় নাম লিখেছেন। এই জুটিকে একসঙ্গে রেখে খেলা সাত ম্যাচের সবগুলো জিতেছে ফ্রান্স। আর রক্ষণে, ডায়োট উপামেকানোকে ছাড়া ফ্রান্স তাদের শেষ ১৪ ম্যাচে দ্বিতীয়বার ক্লিনশিট রাখল। প্রথমবার তাকে ছাড়া ফ্রান্স জিতেছিল ২০২৫ সালের ৮ জুন জার্মানির বিপক্ষে।

আরো