বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ

বিএনপি সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করছে: প্রধানমন্ত্রী

কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদল বিএনপি সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলকে বিএনপি নিয়ে সমালোচনায় না গিয়ে নিজেদের দলের অনিয়ম ও অপকর্ম বন্ধে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা একাত্তরে মানুষকে নির্যাতন করেছে, তারাই আবার নারী নির্যাতন, এমনকি হত্যার মতো অপকর্মে জড়াচ্ছে। সরকারের সব কর্মসূচি বাধাগ্রস্ত করতেই তারা অস্থিতিশীলতা তৈরি করছে।’

তিনি আরও বলেন, ‘জনগণ বিএনপিকে দেশের দায়িত্ব দিয়েছে। তাই জনগণের উন্নয়ন করাই সরকারের প্রধান কাজ। ফ্যামিলি কার্ড, খাল খনন ও কৃষক কার্ডের মতো জনবান্ধব কর্মসূচি এখন জনগণের কর্মসূচি। এসব কর্মসূচি বাস্তবায়নে জনগণকেই সম্পৃক্ত করা হবে।’

তারেক রহমান বলেন, ‘অস্থিতিশীলতার কারণে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ব্যাহত হলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। তাই সরকারের কার্যক্রম বন্ধ করতে যারা বাধা সৃষ্টি করবে, জনগণই তাদের জবাব দেবে।’

আরো