মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ার ওন্দো রাজ্যে বেশ কয়েকজন যাত্রী ও ক্রু সদস্য বহনকারী একটি নাইজেরীয় সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

বেনিন সিটি থেকে লাগোসগামী নাইজেরিয়ার একটি সামরিক বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিম ওন্দো রাজ্যে সোমবার (৫ অক্টোবর) ঘটে যাওয়া এই দুর্ঘটনায় বিমান থাকা ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্যসহ মোট ৩২ জনের সবাই নিহত হয়েছেন।

দুর্ঘটনায় কোনো জীবিত নেই বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুভু। এক শোকবার্তায় তিনি গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিমানমন্ত্রী ফেস্টুস কিয়ামো জানান, বিমানবাহিনীর এয়ার ফোর্স এটিআর-৪২ মডেলের বিমানটি বেনিন সিটি থেকে লাগোস যাচ্ছিল। সোমবার গ্রিনিচ মান সময় সকাল ৮টা ১৩ মিনিটে বিমানটি চালকদের সঙ্গে যোগাযোগ হারায়। সাম্প্রতিক বছরগুলোতে এটি নাইজেরিয়ার অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা।

লাগোসের বিমানঘাঁটিতে নাইজেরীয় বিমানবাহিনীর এটিআর ৪২-৫০০ সামুদ্রিক টহল বিমান। ফাইল ছবি: এএফপি

লাগোসের বিমানঘাঁটিতে নাইজেরীয় বিমানবাহিনীর এটিআর ৪২-৫০০ সামুদ্রিক টহল বিমান। ফাইল ছবি: এএফপি

ঘটনার পরপরই তল্লাশি ও উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত করা হয়। পরবর্তীতে উপকূলীয় শহর ইগবোকোদার কাছাকাছি এলাকা থেকে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

তথ্যসূত্র: রয়টার্স

আরো