সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ

ঢাকা রিজেন্সিতে পর্যটন পুরস্কার উৎসব

বাংলাদেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ অর্জন উদযাপন উপলক্ষে অটর্কি ট্যুরস- এর আমন্ত্রনে ১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে এক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ট্যুর অপারেটরদের আড্ডা, স্মৃতিচারণ আর পর্যটনের গল্পে এক সুন্দর সন্ধ্যা!

একই সঙ্গে ঢাকা রিজেন্সি-র ‘দ্য লোকাল কালিনারী হেরিটেজ অব বাংলাদেশ’ – এ তাদের এই উদযাপন আয়োজনটিতে ভিন্ন মাত্রা যোগ করে। বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি, ঐতিহ্যবাহী রন্ধনশৈলী ও দেশীয় স্বাদের বৈচিত্র্য তুলে ধরার মধ্য দিয়ে এ আয়োজন পর্যটন ও আতিথেয়তা শিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার একটি তাৎপর্যপূর্ণ উপলক্ষ হয়ে ওঠে।

আরো