বিকাশ এজেন্ট ও পরিবেশকদের ২৪ ঘণ্টা ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ইউসিবি
বিডি মেইল ডেস্ক
ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
এ অংশীদারত্বের আওতায় সারা দেশের বিকাশ এজেন্ট, পরিবেশক ও অংশীদারদের জন্য সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালু করবে ব্যাংকটি।
এ উপলক্ষ্যে ইউসিবির করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইউসিবির এএমডি আদনান মাসুদ ও বিকাশের সিএফও মইনুদ্দিন মোহাম্মদ রাহগির নিজ নিজ প্রতিষ্ঠানের এমওইউ স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবির এএমডি নাবিল মুস্তাফিজুর রহমান ও আবুল আলম ফেরদৌস, ডিএমডি মো. আব্দুল্লাহ আল মামুন, ফারুক আহমেদ ও এসএম মইনুল কবির এবং বিকাশের ট্রেজারি প্রধান আহমেদ আশরাফ শরীফসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সহযোগিতার আওতায় ইউসিবিতে অ্যাকাউন্ট থাকা বিকাশ এজেন্ট ও পরিবেশকরা যেকোনো সময় অর্থ জমা, ফান্ড ট্রান্সফার ও ই-মানি তৈরি করতে পারবেন সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে।