বুধবার, ২৭ মে, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ

বায়োমেট্রিক মেটাল কার্ড উদ্ভাবনে মাস্টারকার্ড বাংলাদেশের শীর্ষ ফিনটেক স্বীকৃতি

বি‌ডি মেইল ডেস্ক

ইস্টার্ন ব্যাংক পিএলসি–এর সহযোগিতায় বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল কার্ড—এক্সক্লুসিভ ওয়ার্ল্ড এলিট কার্ড—উদ্ভাবনের জন্য মাস্টারকার্ড বাংলাদেশ অর্জন করেছে “Most Innovative Fintech Product Design of the Year” সম্মাননা।

এই স্বীকৃতি ঘোষণা করা হয় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তৃতীয় ফিনটেক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এই পুরস্কার বাংলাদেশ ফিনটেক ফোরামের একটি উদ্যোগ।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর পুরস্কারটি তুলে দেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইয়েদ মোহাম্মদ কামাল; ইস্টার্ন ব্যাংক পিএলসি–এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম. খোরশেদ আনোয়ার; মাস্টারকার্ড বাংলাদেশের লিড, মার্চেন্ট অ্যান্ড কমার্স জুবায়ের হোসেন এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি–এর হেড অব কার্ডস ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাসনিম হোসেনের হাতে।

আরো