বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ণ

লাভেলো আইসক্রিমের এমডি ও চেয়ারম্যানসহ পরিবারের চার সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করছে দুদক

ঋণ অনিয়মের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকরামুল হক, কোম্পানির চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নার্গিস হক এবং তাদের দুই মেয়ে—পরিচালক মুহসিনিনা তৌফিকা ইকরাম ও মুহসিনিনা সারিকা ইকরামের বিদেশ গমন নিষিদ্ধ করেছেন আদালত।

বুধবার দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান চারজনের বিরুদ্ধে বিদেশযাত্রা নিষিদ্ধের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সীমান্ত ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধে গড়িমসির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। চলমান অনুসন্ধানের সময় তারা দেশত্যাগ করতে পারেন এমন আশঙ্কায় দুদক এ নিষেধাজ্ঞা চেয়েছিল। তাদের বিদেশ যাত্রা বন্ধ রাখা তদন্তের স্বার্থে জরুরি বলে মত দিয়েছে দুদক।

আরো