সোমবার, ২৫ মে, ২০২৬, ৫:২৮ পূর্বাহ্ণ

এক কাপ চা, এক টান সিগারেট: নীরবে বাড়ছে মৃত্যুঝুঁকি

নিজস্ব প্রতিবেদকঃ চায়ের কাপে চুমুক আর সঙ্গে একখানা সিগারেট অনেকের কাছে যেন দিনের শুরু বা আড্ডার অপরিহার্য অংশ। কিন্তু চিকিৎসকরা বলছেন, এই অভ্যাসটি শুধু ক্ষতিকর নয়, বরং শরীরের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, চা এবং সিগারেট একসাথে গ্রহণ করলে শরীরে নিকোটিন ও ক্যাফেইনের প্রতিক্রিয়া বেড়ে যায়। চায়ে থাকা ক্যাফেইন রক্তচাপ ও হার্টবিট সাময়িকভাবে বাড়িয়ে দেয়, আর সিগারেটের নিকোটিন রক্তনালিকে সংকুচিত করে। এই দুইয়ের মিশ্রণে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক ও হঠাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।

ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত চায়ের সাথে সিগারেট খান, তাদের মধ্যে মুখ, গলা ও খাদ্যনালীর ক্যান্সারের আশঙ্কা অনেক বেশি। কারণ, চায়ের উচ্চ তাপমাত্রা মুখ ও গলার কোষকে নরম করে ফেলে, আর তখন সিগারেটের ধোঁয়ায় থাকা টক্সিন সহজে শরীরে প্রবেশ করে।

এছাড়া, চা ও সিগারেট একসাথে খাওয়ার ফলে পরিপাকতন্ত্রেও ক্ষতি হয়। অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়ে গ্যাস্ট্রিক, অম্বল, এমনকি লিভার সমস্যার ঝুঁকি বাড়ায়। বিশেষ করে যারা খালি পেটে সকালে চা ও সিগারেট খান, তারা দীর্ঘমেয়াদে আরও বড় স্বাস্থ্যঝুঁকিতে থাকেন।

আরো