বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ণ

২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের পিডিএফ উন্মুক্ত, ১ জানুয়ারি অধিকাংশ শিক্ষার্থী পাবে নতুন বই

২০২৬ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ (পিডিএফ) উন্মুক্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। রোববার (২৮ ডিসেম্বর) এনসিটিবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এনসিটিবির ওয়েবসাইটে প্রাক-প্রাথমিক থেকে কারিগরি স্তর পর্যন্ত মোট ৬৪৭টি পাঠ্যপুস্তকের পিডিএফ পাওয়া যাচ্ছে। এনসিটিবি জানায়, ১ জানুয়ারি প্রাথমিক ও ইবতেদায়ী স্তরের শতভাগ শিক্ষার্থী এবং মাধ্যমিকে ষষ্ঠ ও নবম শ্রেণির প্রায় শতভাগ শিক্ষার্থী নতুন বই পাবে। সপ্তম ও অষ্টম শ্রেণির ক্ষেত্রে এ হার যথাক্রমে ৭০ ও ৬০ শতাংশ।

আগামী ১৫ জানুয়ারির মধ্যে শতভাগ পাঠ্যবই সরবরাহ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।

আরো