রবিবার, ৩ মে, ২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ

শ্রীমঙ্গলে হোটেল ডি’মোর-এর সফট ওপেনিং অনুষ্ঠিত

চা–বাগানের মাঝে পর্যটনে নতুন মাত্রা

চা–বাগান, পাহাড় ও প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা চায়ের রাজধানী শ্রীমঙ্গলে পর্যটন শিল্পে নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করলো তিন তারকা মানের চেইন হোটেল ডি’মোর শ্রীমঙ্গল। শুক্রবার বাদ জুম্মা মিলাদ মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হোটেলটির সফট ওপেনিং অনুষ্ঠিত হয়।
সফট ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল ডি’মোর-এর চেয়ারম্যান জি. কে. লালা, পরিচালক জামিরুল হক চৌধুরী, কোম্পানি সেক্রেটারি অরবিন্দ চৌধুরী, কক্সটুডে ও ডি’মোর-এর পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মহিউদ্দিন খান খোকন, পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, হোটেলটির কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে, চা–বাগানের সন্নিকটে অবস্থিত ডি’মোর শ্রীমঙ্গল ভ্রমণপিপাসুদের জন্য নিয়ে এসেছে ভিন্নমাত্রার তিন তারকা মানের সেবা ও আধুনিক সুযোগ-সুবিধা। শ্রীমঙ্গলের অপরূপ প্রকৃতি উপভোগের পাশাপাশি স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ আবাসন সুবিধা পেতে ভ্রমণকারীদের জন্য এটি একটি নতুন গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কক্সটুডে ও ডি’মোর-এর পরিচালক মহিউদ্দিন খান খোকন বলেন,
বাংলাদেশে আমরাই প্রথম পর্যটন নগরীগুলোতে তিন ও পাঁচ তারকা মানের চেইন হোটেল চালু করেছি। ডি’মোর মূলত কক্সবাজারের ঐতিহ্যবাহী ফাইভ স্টার হোটেল কক্সটুডে-এর অঙ্গপ্রতিষ্ঠান। কক্সবাজার, শ্রীমঙ্গল, সাজেক, বান্দরবান ও কুয়াকাটাসহ দেশের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় ডি’মোর চেইন হোটেল ভ্রমণকারীদের আস্থা অর্জন করেছে।
তিনি আরও বলেন,
ফ্যামিলি নিয়ে ভ্রমণে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চাইলে সাজেক ও বান্দরবানে ডি’মোর-এর বিকল্প নেই। আর চায়ের দেশ শ্রীমঙ্গলে সাধ্যের মধ্যে আধুনিক সব সুবিধা নিয়ে যাত্রা শুরু করলো ডি’মোর শ্রীমঙ্গল। সফট ওপেনিং উপলক্ষে দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড় ও অগ্রিম রুম বুকিংয়ের সুবিধা।
তিনি জানান, ডি’মোর ও কক্সটুডে গ্রুপ সম্প্রতি চালু করেছে লয়ালটি কার্ড, যার মাধ্যমে অতিথিরা প্রায় ৫০ হাজার টাকার সমমূল্যের বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রায়োরিটি সার্ভিস উপভোগ করতে পারবেন।
*মহিউদ্দিন খান খোকন বলেন-*
আমরা আমাদের গেস্টদের সুযোগ-সুবিধার ব্যাপারে কোনো আপস করি না। কক্সবাজারের কক্সটুডে যেমন পাঁচ তারকা মানের সেবা নিশ্চিত করা হয়, ঠিক তেমনই প্রতিটি ডি’মোর ইউনিটেও মান, নিরাপত্তা ও সার্ভিসে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
ডি’মোর শ্রীমঙ্গলসহ ডি’মোর ও কক্সটুডে চেইন হোটেলগুলোতে রয়েছে—
ওয়েলকাম ড্রিংকস, বুফে ব্রেকফাস্ট, এসি ও গিজার সুবিধা, আনলিমিটেড ওয়াই-ফাই, ইনরুম মিনারেল ওয়াটার, কফি-চা, সুবিশাল সুইমিং পুল, জাকুজি, বাগান, পুলসাইড লাইভ মিউজিক ও বারবিকিউ, সুস্বাদু খাবার, ২৪ ঘণ্টা রুম সার্ভিস, প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী, পর্যাপ্ত পার্কিং ও মানসম্মত রেস্টুরেন্ট সার্ভিস।
*উল্লেখ্য, কক্সটুডে গ্রুপের অধীনে বর্তমানে* কক্সবাজারে রয়েছে ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল কক্সটুডে, পাশাপাশি কুয়াকাটা, বান্দরবান, সাজেক ও শ্রীমঙ্গলে রয়েছে ডি’মোর-এর আধুনিক তিন তারকা মানের চেইন হোটেল। পর্যটন খাতে নিরাপদ, ঝামেলামুক্ত ও মানসম্মত আবাসন নিশ্চিত করতেই ডি’মোর শ্রীমঙ্গলের এই যাত্রা বলে জানান সংশ্লিষ্টরা।

আরো