শনিবার, ২ মে, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ

ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে বাজার উপস্থিতি জোরদার করলো LG Electronics

‌নিজস্ব প্র‌তি‌বেদক

বাংলাদেশে বাজার সম্প্রসারণ ও গ্রাহকদের কাছে প্রিমিয়াম প্রযুক্তিপণ্য পৌঁছে দিতে LG Electronics নতুন উদ্যোগ নিয়েছে। Transcom Digital–এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে দেশব্যাপী তাদের উপস্থিতি আরও সুসংগঠিত ও শক্তিশালী করা হচ্ছে।

গুলশান-১–এ অবস্থিত ট্রান্সকম ডিজিটালের আউটলেটে আয়োজিত এক ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানের মাধ্যমে এই স্ট্র্যাটেজিক রিটেইল পার্টনারশিপের আনুষ্ঠানিক সূচনা হয়। এই সহযোগিতার লক্ষ্য হলো ট্রান্সকম ডিজিটালের বিস্তৃত রিটেইল নেটওয়ার্ক ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে LG–এর উদ্ভাবনী ও এনার্জি-এফিশিয়েন্ট হোম অ্যাপ্লায়েন্স আরও কার্যকরভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া।

অনুষ্ঠানে বক্তব্যে LG–এর হোম সলিউশনস প্রোডাক্ট ডিরেক্টর হান চাংহো বলেন, দৈনন্দিন জীবনকে সহজ ও উন্নত করতে উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিতে LG প্রতিশ্রুতিবদ্ধ। এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশি গ্রাহকদের কাছে বিশ্বমানের প্রযুক্তি আরও সহজলভ্য হবে।

ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রাশেদুল ইসলাম বলেন, বিশ্বখ্যাত ব্র্যান্ড LG–এর সঙ্গে অংশীদার হতে পেরে তারা গর্বিত। এই সহযোগিতার ফলে প্রিমিয়াম পণ্যের পরিসর বাড়বে এবং গ্রাহকরা উন্নত প্রযুক্তির পাশাপাশি নির্ভরযোগ্য সার্ভিস সাপোর্ট উপভোগ করতে পারবেন।

লঞ্চিং অনুষ্ঠানে পণ্যের আনুষ্ঠানিক উন্মোচন, প্রদর্শনী এবং গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন LG বাংলাদেশ-এর ম্যানেজিং ডিরেক্টর জেরাল্ড ছোন, ট্রান্সকম ডিজিটালের চিফ অপারেটিং অফিসার শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই উদ্যোগ LG–এর ব্র্যান্ড অবস্থান আরও শক্তিশালী করা, উন্নত রিটেইল অভিজ্ঞতা নিশ্চিত করা এবং বাংলাদেশে বাজার সম্প্রসারণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো