শুক্রবার, ১ মে, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ

রমনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা

আলী আহসান রবি

রাজধানীর রমনা বিভাগে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ডিএমপির রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. ইব্রাহিম (৩২), মো. শাখাওয়াত হোসেন নিয়ন (২৯), মো. আল আমিন (৪২), মো. নয়ন (১৯) ও মো. রেজোয়ান শেখ (৫০)।

অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, পেপারের কাগজে মোড়ানো ৯ পুরিয়া গাঁজা, একটি কাঁচি, ১০ টুকরা ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, পাঁচটি বোতলের কর্ক এবং তিনটি সিগারেট উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারকৃতদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সংক্ষিপ্ত বিচার শেষে চারজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও সড়কে অবৈধ দখলের মতো অপরাধের বিরুদ্ধে নিয়মিত সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে ভুক্তভোগীরা দ্রুত বিচারিক সেবা পাচ্ছেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আরো