শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ

ফেনীতে আল-হেরা অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৫০০’র বেশি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ফেনী:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেনী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে আল-হেরা অ্যাসোসিয়েশনের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এই মানবিক কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সহ-সভাপতি মাস্টার জিয়াউদ্দিন বাবলু, সহ-সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফয়েজ আহম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন নান্টু এবং আইটি বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন শাহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক ফয়েজ করিম রনি, ছাত্র বিষয়ক সম্পাদক মাস্টার ইমরান হোসেন, সহকারী আইটি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, সদস্য আবুল কালাম আজাদ বাবু, সদস্য আবু সায়েম শিমুল এবং প্রচার সম্পাদক ওমর ফারুকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
আল-হেরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, দেশে ও বিদেশে অবস্থানরত যেসব শুভানুধ্যায়ী আর্থিক সহায়তা প্রদান করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে। একই সঙ্গে সকলের জন্য আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে তারা বলেন, ঈদ হোক সবার জন্য আনন্দময় ও শান্তিপূর্ণ।

আরো