বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:১৩ পূর্বাহ্ণ

​দক্ষিণ আফ্রিকায় ভিজিটিং প্রফেসর হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য

ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে সল প্লাকি ইউনিভার্সিটি (Sol Plaatje University – SPU)-এ ফ্যাকাল্টি অফ ইকোনোমিক্স এন্ড ম্যানেজমেন্ট সাইন্স এর অধীনে হিসাব বিজ্ঞান ও অর্থনীতি বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রিত হয়ে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন। এই সম্মানজনক নিয়োগ প্রফেসর সোবহানীর একাডেমিক দক্ষতা, গবেষণায় উৎকর্ষতা, দূরদর্শী নেতৃত্ব ও উচ্চশিক্ষায় তার অনন্য অবদানের এক বৈশ্বিক স্বীকৃতি।

​সফরকালে তিনি সেখানে বিশেষায়িত সেমিনার ও পাবলিক লেকচার প্রদান করবেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে একাডেমিক ও গবেষণা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া তিনি সল প্লাকি ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে কাজ করবেন।

​গত ২৪ মার্চ তিনি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত ছুটিতে থাকবেন। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ শামসুল হুদা ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরো